বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

প্রিয়তমা গীটার


অসম্ভব ভালো লাগার
তিনটি ছোট্ট শব্দ

মেঘলা দিনের
রোদেলা স্বপ্নে ভরা,

আমার একাকী
সবুজ
গীটার।

নিঃসঙ্গ রাতের প্রিয়তমা,
কাগজের ঘুড়িতে বাঁধা,
স্বপ্নের ছায়ায় আলোকিত,
করিডোরে বাজানো
আমার সেই
অবুঝ গীটার ।

জোছনার দ্বিধাহীন উল্লাসে
গহীন রাতের হাতে হাত রেখে,
আমার পুরনো স্মৃতি ফিরে দেখার
সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা,
তোমার শ্রাবণের আকাশ ছুঁয়ে যাওয়া,
আমার
সেই স্বপ্নচারী
 নীল গীটার।

নির্জনতার ধোঁয়ায়
বয়ে যাওয়া,
এলোমেলো হাওয়ায়
সোডিয়াম স্বপ্নের ভাঁজে
লুকিয়ে থাকা বিষণ্ণ সন্ধেবাতি।

আমার মনের দেয়ালের অবুঝ রোদ,
শিশিরের রঙধনু হয়ে
হারিয়ে যাওয়া
আমার সেই
মিষ্টি গীটার।

বিষণ্ণ ভাবনা


বিকল্প ভাবনার সুতোয় ঝুলে থেকে
বিষণ্ণ টিকটিকির উদাসী জোছনা স্নান,

বিমুক ফড়িঙের দলের উড়া উড়ি ,
শূন্যর বুকে।
মিটমিট আলোতে ।।

বিষণ্ণ কণ্ঠে গায়
রোদেলা গীটার।
মধ্যরাতের
বিষণ্ণ সুরে ,
ঢেকে যায়
চাঁদের কলঙ্ক।

মনের কপাট খুলে,
ভালোবাসার স্পষ্ট আমন্ত্রণ।

কাচবিহীন জানালাবন্দী আমি তবু
স্বপ্নের ভারে ক্ষয়ে যাই।

ভাবি,বেঁচে আছি তবু,
কান্নার সাত সুরে,
স্বপ্নের জলের
গভীরের কোন
ঝিনুক হয়ে ।





রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

সবুজ থেকে নীলে


মনের মধ্যে স্মৃতিগুলো তীর তীর করে নড়ছে, ...

অনায়াসে চলে যাচ্ছে।।
পাশ কাটিয়ে চলে যাচ্ছে –
শিথিল,ঝরঝরে অনুভূতি নিয়ে ,


কখনও
একঝাঁক বক কিংবা মেঘ হয়ে...
নিঃশব্দ চলাচল...
ওদের
সবুজ থেকে নীলে ,

নীল আকাশের পানে।


কিংবা,
বৈশাখের কাটা ঘুড়ির খোঁজে...
ক্ষণিকের প্রয়াস বা বিভ্রমের,
দ্রুত গতিতে চলে যাওয়া ট্রেনের মত করে,

মৌসুমী রাতের ভেঙে যাওয়া স্বপ্নের কাছে...।
নিস্তব্ধ চলাচল...
ওদের।।











বুধবার, ১২ অক্টোবর, ২০১১

আজ শুধু এটুকুই...




অন্ধকার জানালা...

গীটারের টুংটাং শব্দ আর একবিংশ মেঘ

তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
শুধু এটুকুই...



নিভু নিভু সজ্জিত
রাস্তার বিষণ্ণ তম ল্যাম্পপোস্ট,

শরত এর শুভ্র শিউলি ফুল
আর দেয়াল ঘেঁষে ছুটে যাওয়া আমার একাকী ছায়াগুলি,

।।

তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
আজ
শুধু এটুকুই...


সুতো ছেঁড়া স্বপ্ন ঘুড়ি ,
মনের মাঝে উড়ে যাওয়া
হলদে প্রজাপতি
আর
নিরবিকার কিছু
ভালোবাসার নিকেল মুদ্রা
...

তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
শুধু এটুকুই.


ক্লান্তি, স্মৃতি আর বিচ্ছিন্ন ভাবনায় ভরা
জীবনের ছেঁড়া খাতা ,
এক কাপ চা
আর
ভালোবাসার ঝড়ো সবুজ মশাল ।।

তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
আজ
শুধু এটুকুই


উল্কি দেয়ালে ভাসা কষ্টের কালো মেঘ,
নির্বিকার শিশুর কান্না
আর জোনাকির সোডিয়াম আলোয়
আমার দুঃখবোধের দীর্ঘশ্বাস

তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
শুধু এটুকুই.


যা কিছু আছে, আমার চারপাশে,

প্রহসনের খেলা কিংবা নীলরঙা ঝাপসা মেঘ।
জলতরঙ্গ আর হিম শীতল বাতাস

সবই তোমার জন্য ।


তোমার জন্য আমার
ভালোবাসার উপহার
আজ
শুধু এটুকুই.




















বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

আর কতটুকু একা থাকা যায়?


শুধু বেঁচে আছি ভেবে,
আর কতটুকু একা থাকা যায়, বলো ?

সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে,
হারিয়ে গিয়ে আঁধারের আড়ালে,
পুরনো সেই স্বপ্নহীনতা ,
শুকিয়ে যাওয়া দুর্ভাবনা
আর অসংখ্য কাল দাগে ঘেরা বসন্তের শেষতম ভুলের কথা ভেবে,
আর কতটুকু একা থাকা যায়, বলো ?


জং ধরে যাওয়া গতিহীন নিজের ভাবনাগুলি দিয়ে
সময়ের  মায়াবী কণ্ঠে ছুরি বসিয়ে,
স্মৃতির পাতার নীল রঙা মুখোশটা পরে।
আর কতটুকু একা থাকা যায়, বলো ?

বর্ষার আবছা অন্ধকারে,
অপ্রাপ্তির খাতায় কিছু সবুজ ফুলের আল্পনা এঁকে,
আর কতটুকু একা থাকা যায়, বলো ?

মনের জোনাকিগুলোকে জ্বালিয়ে নিভিয়ে
খুব নিশীথে,বিষণ্ণ মনে
একাকী কোন ষ্টেশনে কোন অজানা ট্রেনের অপেক্ষায় থেকে,
আর কতটুকু একা থাকা যায়, বলো ?

নিজের অস্থিরতা, বিষণ্ণতা আর আকাঙ্ক্ষা গুলোকে
এভাবে ভেবে ভেবে,
আর কতটুকু একা থাকা যায়, বলো ?

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

Unpredictable


"Every upcoming moment is unpredictable ''
It can make you disappointed if it goes normal or it can give you a daze.I am indeed talking about the moments.
 I am stunned tonight after watching the NCLT20 match between South Australian Redbacks & Royal Challengers Bangalore. Even before the last ball i was quite sure that it is going to be redbacks, but when i saw Arun Karthik taking the strike, i had an inner feeling that this guy can make it & he made it(6 of the last ball ) and eventually reminded me again "Every upcoming moment is unpredictable ''.
Nothing can be expected from the life. If you expect too much from it, it will give you simply nothing but a jolt.

পুনরাবৃত্তি


পরস্পরের প্রায় সমান্তরালে থাকা দুটি স্মৃতি,
যার একটির মাঝে থাকে 
আরেকটির অসংখ্য প্রতিচ্ছবি। 

কখনো শেষ হয়না,
জীবনের এই অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি...।

ভাবছ? 
আমিও তো তোমাদের মতই ,
সবুজ দেখি, 
সবুজের জন্য বাতাসের ভালোবাসা দেখি।
খোলা আকাশ কিংবা শিমুল তুলোর খোঁজে 
তোমাদের মতই স্বপ্নে ভাসি।

মিথ্যে নয়। 
আমিও সবুজ দেখি,
আমিও স্বপ্নে ভাসি।।

কিন্তু তবুও আমি আঁটকে থাকি।।
পুনরাবৃত্তির মরিচা ধরা ডাল ধরে 
ঝুলে থাকি...

সব কিছুতেই আমি 
অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি খুঁজে পাই ।।
...

আমি শুনেছি 
তোমরা নাকি নতুনের খোঁজ পাও,
নতুনের রঙ্গে নিজেকে খুব করে রাঙাও।

কোথায়?
...
আমি তো কোথাও 
কোন নতুন কিছু খুঁজে পাইনা।
কোথাও নতুন কিছু দেখিনা। 

আমি শুধু 
পুনরাবৃত্তি দেখি।।
আর দেখি 
পুরাতন কিছু দৃশ্য আর 
মুখস্থ করা কিছু মানুষ।
 
জীবনের অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি.।।