বুধবার, ৫ অক্টোবর, ২০১১

পুনরাবৃত্তি


পরস্পরের প্রায় সমান্তরালে থাকা দুটি স্মৃতি,
যার একটির মাঝে থাকে 
আরেকটির অসংখ্য প্রতিচ্ছবি। 

কখনো শেষ হয়না,
জীবনের এই অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি...।

ভাবছ? 
আমিও তো তোমাদের মতই ,
সবুজ দেখি, 
সবুজের জন্য বাতাসের ভালোবাসা দেখি।
খোলা আকাশ কিংবা শিমুল তুলোর খোঁজে 
তোমাদের মতই স্বপ্নে ভাসি।

মিথ্যে নয়। 
আমিও সবুজ দেখি,
আমিও স্বপ্নে ভাসি।।

কিন্তু তবুও আমি আঁটকে থাকি।।
পুনরাবৃত্তির মরিচা ধরা ডাল ধরে 
ঝুলে থাকি...

সব কিছুতেই আমি 
অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি খুঁজে পাই ।।
...

আমি শুনেছি 
তোমরা নাকি নতুনের খোঁজ পাও,
নতুনের রঙ্গে নিজেকে খুব করে রাঙাও।

কোথায়?
...
আমি তো কোথাও 
কোন নতুন কিছু খুঁজে পাইনা।
কোথাও নতুন কিছু দেখিনা। 

আমি শুধু 
পুনরাবৃত্তি দেখি।।
আর দেখি 
পুরাতন কিছু দৃশ্য আর 
মুখস্থ করা কিছু মানুষ।
 
জীবনের অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তি.।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন